সিক্রেট সান্তা

 



লাল আলখাল্লা পরা সাদা দাড়ির বুড়োটা
আমাদের চার দেওয়ালের মধ্যেই আছে।
কখনও ছেঁড়া জিন্স-এ, কখনও টিপটপ ফর্ম্যালে
আবার কখনও বা জীর্ণ শাল গায়ে হলুদ মাখা আঁচলে।

আমাদের মন ভালো করার জন্য
তাঁর কোনও দিন লাগে না

কেক লাগে না, ঘণ্টা লাগে না।
লাল টুপি, স্লেজ, এলফ,
এমন কী নিদেন পক্ষে একটা ক্রিসমাস ট্রি
তাও লাগে না।


এরাও দিন বদলের স্বপ্ন দেখায়,
ঠিক যেমনটা তুমি দেখ রোজ।
এক মুঠো হাসিতে
প্রতিদিনের সকাল ডেকে আনো,
দিনান্তের নিরাশা, দুঃখ, ক্লান্তিকে
ঢেকে দাও সাতরঙা পপিন্স, লজেন্স, বেলুন-এ।


সিক্রেট সান্টা আছে রোজকার জীবনে,
হতে পারে তুমি আমি সব্বাই,
সেই সিক্রেট সান্তা, যাদের বড় দিন নেই- আছে বড় দিল।।



২০২০ সালের ডিসেম্বর মাস। বিশ্ব জুড়ে কোভিড কাঁটায় বিদ্ধ সকলে। লড়াই চলছে অস্তিত্বের সংকটের বিরুদ্ধে। সেই সময়ে কলকাতার চর্মনগরীতে ‘বালাজি এক্সপোর্ট কর্পোরেশন’ নামক একটি সংস্থায় একে অপরকে বেঁধে বেঁধে থাকার চেষ্টা করছে সাতটি তরুন প্রান। তার মধ্যে একটি আমি। ক্রিসমাস ইভ-এ আয়োজন হল ‘সিক্রেট সান্তা’র। সেই অনুষ্ঠানে চিরকুটে এল কলজের বন্ধু থেকে অফিসের কলিগ হয়ে ওঠা অর্ধেন্দু’র নাম। ওর জীবন যুদ্ধের লড়াই টা জানতাম। সিক্রেট সান্তা’য় অর্ধেন্দুকে লেখা সেই চিঠি।  
 

No comments:

Post a Comment